
স্টাফ রিপোর্টারঃ
নাটোরের নলডাঙ্গায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
মঙ্গলবার(২২ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা পয্যায়ের সকল সরকারি কর্মকর্তাগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী সহ নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ।
পরে অতিথিরা মেলায় শিক্ষার্থীদের ২২ টি স্টল পরিদর্শন করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.