
ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের জুহুতে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন বিরাট কোহলি এবং তার স্ত্রী আনুশকা শর্মা। মুম্বাইয়ে ওমকার ১৯৭৩ নামের একটি ফ্ল্যাট থাকতেও আরও একটি ফ্ল্যাট ভাড়া নিলেন এ তারকা দম্পতি। যে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন সেটি ১৬৫০ বর্গফুটের। একটি বহুতল ভবনের পাঁচতলায় ফ্ল্যাটটি। সেখান থেকে সমুদ্র দেখা যায়।
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির জন্ম দিল্লিতে। বলিউড অভিনেত্রী এবং প্রযোজক আনুশকা উত্তরপ্রদেশের মেয়ে। ক্রিকেট জীবনের শুরুতে দিল্লিতেই থাকতেন বিরাট। আর কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন আনুশকা। এই শহরে একটি রেস্তোরাঁও আছে বিরাটের। যেটি কিশোর কুমারের বাড়ি।
গত সেপ্টেম্বরে মুম্বাইয়ের আলিবাগে একটি রিয়াল এস্টেটের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিরাট-আনুশকা। গণেশ চতুর্থীর দিন একটি খামারবাড়িও কেনেন তারা। এবার জুহুতে যে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন তারা, সেটির মালিক সমরজিতসিন গায়কোয়াড়। তিনি বরোদার এক রাজপরিবারের সদস্য। ক্রিকেট প্রশাসনের সঙ্গেও যুক্ত।
নতুন ফ্ল্যাটটির জন্য প্রতি মাসে এই তারকা দম্পতিকে ভাড়া গুণতে হবে ২.৭৬ লাখ টাকা। অগ্রিম বাবদ বিরাট দিয়েছেন ৭.৫ লাখ টাকা। অক্টোবর মাসেই এই চুক্তি হয়েছে।
উল্লেখ্য, বিরাট ও আনুশকার জিরাদে জমি রয়েছে। ৮ একর জমিটির দাম ১৯.২৪ কোটি টাকা। সরকারি খাতায় তারা জমা দিয়েছেন ১.১৫ কোটি টাকা। খবর: আনন্দবাজার পত্রিকার।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.