
নিউজ ডেস্ক :
বেশ কয়েকদিনের নির্বাচন-পরবর্তী অচলাবস্থা চলার পর বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এদিকে প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার পর আজ বিকেল ৫টায় ১০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। খবর বিবিসির।
বৃহস্পতিবার আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মনোনীত করেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত ওই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং দেশটি তার ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীন ভাবে হাং পারলামেন্টের সাক্ষী হয়।
পরে মালয়েশিয়ার শাসকদের মতামত বিবেচনা করার পর, আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমাদ শাহ। আনোয়ারের পাকাতান হারাপান পার্টি কোন দলের সঙ্গে জোট করে ক্ষমতায় যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.