
নিউজ ডেস্ক :
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে আসিম মুনিরকে নির্ধারিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বিদায়ী জেনারেল কামার বাজওয়ার থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়ম অওরঙ্গজেব এই ঘোষণা করে টুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নতুন সেনাপ্রধান নিয়োগের প্রস্তাব সংক্রান্ত নথি প্রেসিডেন্ট আরিফ আলভির দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত মুনির বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে রয়েছেন। ২০১৮–র অক্টোবর থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত পাকিস্তান সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিজি পদে ছিলেন তিনি। সে সময়ই আইএসআই পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল।
আগামী ২৯ নভেম্বর সেনাপ্রধানের পদ থেকে অবসর নেবেন জেনারেল বাজওয়া। প্রেসিডেন্টের ছাড়পত্র পেলে সে দিনই নতুন সেনাপ্রধানের দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল মুনির। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শাহবাজের দাদা নওয়াজ প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১৬ সালের নভেম্বরে পাকিস্তান সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন বাজওয়া।পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ প্রাক্তন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈজ হামিদ–সহ আরও পাঁচ জনের নাম ছিল আলোচনায়। সেই তালিকার আর এক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল শাহির শামসাদ মির্জাকে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফস কমিটির পরবর্তী চেয়ারম্যান মনোনীত করেছে শাহবাজ সরকার।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.