
নিউজ ডেস্ক:
রাশিয়ার একটি শহরে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তিন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। পরে সে নিজেও আত্মহত্যা করে।
ক্রাইমিয়া উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনাদার অঞ্চলের শহর ক্রিমস্কে একটি শপিং মলের সামনে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য উঠে এসেছে।
রাশিয়ার অনুসন্ধানী কমিটির স্থানীয় শাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি পোস্ট করে জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত দুজন হামলাকারীর পূর্ব পরিচিত।
‘পূর্ব শত্রুতার জের ধরে’ বন্দুকধারী ওই দুই পরিচিতকে গুলি করে, প্রাথমিক তদন্তে এমন আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।
আর নিহত তৃতীয় ব্যক্তি একজন পুরুষ, তার পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আহত ৬১ বছর বয়সি আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারী রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে গুলি করছে। ভিডিওর শেষ দিকে তাকে মাটিতে পড়ে থাকা কোনো একজনকে খুব কাছ থেকে গুলি করতে দেখা যায়। তবে রয়টার্স এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.