
নিউজ ডেস্ক:
সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ সময় ৫২৪ জন নতুন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীর সংখ্যা এক হাজার ৯২৯ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫২৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭৭ জন এবং ঢাকার বাইরের ২৪৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- নতুন ৫২৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গি রোগীর সংখ্যা ১ হাজার ৯২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৬ হাজার ১৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৯৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গিতে মোট মৃত্যু হয়েছে ২৪৭ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গির সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গিতে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.