
ষ্টাফ রিপোর্টার :
শুক্রবার দুপুরে নান্দাইল পৌর এলাকার ৫নং পয়ার্ডের বাসিন্দা আনোয়ার বিএসসির বাসার ভাড়াটিয়া ওয়াদুল ও রাখি আক্তার কলির বাসার গৃহকর্মী জান্নাতুল(১২) নামের এক গৃহকর্মীর ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানাযায়, ওয়াদুদ ও তার স্ত্রী পৌরসভার ৫নং পয়ার্ড হাসপাতাল রোড এলাকার আনোয়ার বিএসসির বাসায় ৮ মাস যাবত ভাড়া থাকে। জান্নাতুলের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামে। ওয়াদুল ও রাখি আক্তার কলির এখানে বাসা ভাড়া নেওয়ার পর থেকেই জান্নাতুল এই বাসায় গৃহকর্মীর কাজ নেন। জান্নাতুলের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এস. আই. সবুর উদ্দিন জানায়, লাশ ময়না-তদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়নি। তবে ময়নার তদন্তের জন্য আগামীকাল পাঠানো হবে। নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহের ময়না-তদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় পরে সন্ধায় থানায় মামলা হয়েছ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.