
স্টাফ রিপোর্টারঃ
নোঙর তুলে নিলে নরম মাটিতে পড়ে দাগ, নোঙর না মাটি, কার ছিল বেশী অনুরাগ? এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের বদলি জনিত বিদায় সংবর্ধনা।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার।
কক্সবাজারের মানুষের মন বঙ্গোপসাগরে মত বিশাল বললেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। তিনি আরো বলেন এই জনপদের মানুষ আমার হৃদয়ের মনিকোঠায় থাকবে আজীবন।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম।
বক্তারা বলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ কক্সবাজারের উন্নয়নের অগ্রপথিক। তিনি সবক্ষেত্রেই ছিলেন মনোযোগী, পরিশ্রমী ও নিষ্ঠাবান। তিনি কক্সবাজারকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তাই তাঁর অবদান সাগরপাড়ের মানুষ কখনো ভুলবে না।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া, কক্সবাজার থিয়েটারের পরিচালক স্বপন ভট্টাচার্য্য ও জেলা আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিলকী।
পরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোমুগ্ধকর কাব্যাভিনয় অনুষ্ঠিত হয়। এতে রাখাইন নৃত্য, কবিতা আবৃত্তি, নৃত্য, একক ও দলীয় গানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। এসময় বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কক্সবাজার শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার, শব্দায়ন আবৃত্তি একাডেমি, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী ও শ্রুতি আবৃত্তি অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.