
স্টাফ রিপোর্টার
চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল, স্বর্ণালঙ্কার, চুরি হওয়া মোটরসাইকেল দ্রুততম সময়ে উদ্ধার ও অপরাধী গ্রেপ্তার করে সুনাম কুড়িয়েছেন সিএমপি'র পাঁচলাইশ থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল, ল্যাপটপ সহ মূল্যবান জিনিসপত্র ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ও ভুক্তভোগীকে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক, সন্ত্রাস ও ইভটিচিং শূন্যের কৌটায় বললেই চলে। চ.মে.ক হাসপাতালের দীর্ঘদিনের একটি অন্যতম অভিশাপ হিসেবে খ্যাত দালালদের দৌরাত্ম্য। পরপর কয়কটি অভিযানের ধরপাকড়ে সেই দালাল দৌরাত্ম্যের অভিশাপ থেকে চমেক হাসপাতালের রোগীরা পুরোপুরি মুক্ত বললেই চলে এখন। সেই সাথে নিত্যদিন ওষুধ চুরির সিন্ডিকেটটিও ধরপাকড়ে ভেঙ্গে দিয়েছেন পাঁচলাইশ থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দীন মজুমদারের বিচক্ষণ নেতৃত্বে অপরাধ দমনে দারুণ দক্ষতা দেখিয়েছেন পাঁচলাইশ থানা পুলিশ।
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন মজুমদার। তিনি আরও বলেন, পুলিশি সেবাকে সহজ ও জনমুখী করতে কাজ করে যাচ্ছি।
খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর হতে প্রধানমন্ত্রীর আহবান ছিল দেশের এক ইঞ্চি খালি জায়গাও যেন অনাবাদি না থাকে। সেই আহবানে সাড়া দিয়ে এবং সকলকে উদ্ধুদ্ধ করতে পাঁচলাইশ থানার উদ্যোগে খালি জায়গায় হরেক রকমের ফলমূল সহ চাষ করা হয়েছে শাকসবজি যোগ করেন ওসি মোঃ নাজিম।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.