
স্টাফ রিপোর্টার:
বুধবার (২৮ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল্লাহ আরিফিন বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আমরা ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। এখন ডিবিএলের একটি ইউনিট ও জয়দেবপুরের দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.