
নিউজ ডেস্ক :
বর্তমান সরকার দেশের উন্নয়ন করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে। বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আসুন ভোটেই নির্ধারণ হবে, কার কতো জনপ্রিয়তা।বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এম এ মান্নান বলেন, ভারতের সঙ্গে মিলেমিশে ও আলোচনা করেই বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কয়েকটি খসড়া রয়েছে।
মন্ত্রী বলেন, তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনা হলে তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সঙ্গে বারবার আলোচনা হচ্ছে। বর্তমান সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও গোকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ টোটনের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.