
কেশরহাট পৌরসভা আওয়ামী যুবলীগের ১ নং ওয়ার্ড যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩০ডিসেস্বর) বিকালে ধামিন নওগা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে পৌর যুবলীগের এ কমিটি ঘোষনা করা হয়।
এসময় সকলের সম্মতিক্রমে ১ নং ওয়ার্ডে সভাপতি মোঃ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রুবেল হোসেন কে নির্বাচিত করা হয়।সেই সাথে সাংগঠনিক সম্পাদক করা হয় মোঃ খাইরুল ইসলাম কে।
সম্মেলন উদ্বোধন করেন কেশরহাট পৌর যুবলীগের আহবায়ক মোঃ আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান শহিদ।
নতুন নেতৃত্বদের সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আগামী তিন বছরের দায়ীত্ব সহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়।
কেশরহাট পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনের সঞ্চালনায় এ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাড. শাহিন শাহ্, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ রানা, কেশরহাট পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়াৎ হোসেন উজ্জল, পৌরসভা যুবলীগের সদস্য রবিউল ইসলাম, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুরশেদ আলম সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.