
স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের খানসামায় মৃত আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৪০) ও শমসের আলীর মেয়ে শামসুন নাহার (৩০) নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।রবিবার (১জানুয়ারি ২০২৩) সকালে ৬টার দিকে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের নেজামদ্দিন হাজী পাড়ায় নিজ বাড়িতে ওই স্বামী-স্ত্রী ঘরের আড়ায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।স্থানীয় সূত্র জানায়, রাতে খাওয়া-দাওয়া করে স্বামী-স্ত্রী ও কন্যা ঘরে ঘুমাতে যান। সকালে তাদের ৬ মাসের কন্যা সন্তানের কান্নার আওয়াজে বাড়িতে ঢুকতে গেলে পরিবারের সদস্যরা প্রধান গেট বন্ধ দেখতে পায়, পরে দরজা টপকিয়ে ছোট বোন দেখে, ঘরের ভেতরে দুইজনের লাশ ঝুলছে। দাম্পত্য জীবনে কলহের জেরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এছাড়াও প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে। গত ৭-৮ দিন আগে রবিউল বিবাহ বিচ্ছেদের জন্য তার স্ত্রীর কাছে স্টাম্পে স্বাক্ষর নেন। এ ঘটনার প্রায় ১০ বছর আগে রবিউল ও তার ছেলে একই সঙ্গে বিষ পান করলে, সেখানে ছেলে মারা যায় ভাগক্রমে রবিউল বেঁচে যায়। অনেকে মনে করেন রবিউল মানসিক রোগী তার মাথায় সমস্যা আছে।এ ঘটনায় শামসুন নাহারের মা জান্নাতুন বলেন, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে দেখি তাদের ঝুলন্ত লাশ। আগে থেকেই তাদের পারিবারিক সমস্যা ছিল।খানসামা থানার ওসি (তদন্ত) মো. তাওহীদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় সুরতাহাল করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.