সম্পাদক
মোঃ মোবারক হোসেন ,স্টাফ রিপোর্টার:
ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার জেলা নরসিংদীতে গঠিত হলো জেলার গীতিকারদের সংগঠন ‘নরসিংদী গীতিকার পরিষদের নতুন কমিটি’।শনিবার (৩১ ডিসেম্বর) ভূইয়া ডায়াগনস্টিক সেন্টার মনোহরদীর সজিব চত্বরে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাউল কবি মোমেন রুমীর সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা আব্দুল খালেক ভূইয়ার সঞ্চালনায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদী এই কমিটিতে ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান আকাশ প্রধান এর নির্দেশনায় বরেণ্য গীতিকার ও কবি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার এস এম শ্রাবণ কাজী শাহ্কে সভাপতি ও গীতিকার এম আর মনিরকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে কবি আব্দুল খালেক ভূইয়াকে ঘোষণা করা হয়। এছাড়াও উপদেষ্টা হিসেবে গীতিকার বাউল আনোয়ার সাধু, সিনিয়র সহ-সভাপতি গীতিকার হালিম পাঠান শাওন, সহ- সভাপতি গীতিকার পাগল ফজর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার হোসাইন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গীতিকার সারফিন সরকার শাহ্, সহ-সাংগঠনিক সম্পাদক গীতিকার মাতাল মোতালেব, সহ-সাংগঠনিক সম্পাদক কবি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার বাউল শাহ্ পরাণ, সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার মোঃ আল আমীন, প্রচার সম্পাদক কবি সাইফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক গীতিকার ইয়ামিন মিয়া, সহ-প্রচার সম্পাদক বাউল হোসেন দেওয়ান, মহিলা বিষয়ক সম্পাদক গীতিকার হালিমা রহমান ইতিসহ ৪১ সদস্যে বিশিষ্ট তিন বছরের মেয়াদী কমিটির নাম প্রকাশ করেছে এই সংগঠনটি। দীর্ঘ দিন ধরে নরসিংদীকে নিয়ে সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে এগিয়ে চলা নরসিংদী গীতিকার পরিষদের নয়া কমিটি নিয়ে আনন্দ প্রকাশ করেছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সংগঠকরা। তাদের দাবী নতুন বছরে নতুন কমিটির নেতৃত্বে আরও এগিয়ে যাবে সংগঠন। সংগঠনের সভাপতি গীতিকার এস এম শ্রাবন কাজী শাহ বলেন-” আমরা চাই আমাদের প্রত্যেক গীতিকার তার মেধা ও যোগ্যতার মূল্যায়ন পাক। দেশের সংস্কৃতি কর্মীরা প্রধানত সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সংস্কৃতির চর্চা করে থাকে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আজ কয়েক হাজার সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ অবস্থান থেকে সংস্কৃতি চর্চায় নিয়োজিত রয়েছেন।

