ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ইউঃপি নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউঃপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রিটু প্রধানের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ১নং তেতৈতলা ওয়ার্ডের সাধারণ জনসাধারণ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে চাদর ও কম্বল বিতরণ করেন তিনি।জানা যায় গত এক বছরে তিনি ১নং ওয়ার্ডে একাধিক উন্নয়ন কর্মকান্ড সম্পূর্ণ করেছেন যার মধ্যে অন্যতম ১.তেতৈতলা ঈদগাঁ, গোরস্তান ও একাধিক মসজিদ,মাদ্রাসায় অর্থ অনুদান ২.মেঘনা বাজার হতে জামালদী বাসষ্টান্ড পর্যন্ত নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার ৩.তেতৈতলা হাঁস পয়েন্ট হতে জামালদী বাসষ্টান্ড পর্যন্ত নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার ৪.তেতৈতলা আইডিয়াল স্কুল সংলগ্ন মেঘনা নদীতে সরকারী অনুদানে ঘাট নির্মাণ ৫.মেঘনা ঘাটে বস্তির নারীদের জন্য নিজস্ব অর্থায়নে গোসলখানা নির্মাণ ৬.বস্তিতে সরকারী ভাবে টিউবওয়েল স্থাপনে সরকারী ফি বাবদ খরচ ও নিজ নামে কারেন্ট এর মিটার বসিয়ে আজীবন বিল প্রদান করার অঙ্গীকার।৭.শীতার্তদের মাঝে নিজস্ব অর্থায়নে চাদর/কম্বল বিতরণসহ নিয়মিত দুস্থদের পাশে থাকা ৯.সরকারী অনুদানে আল-আমিন মাদ্রাসা হতে তেতৈতলা গোরস্তান পর্যন্ত রাস্তা নির্মাণ ও মেরামত করা ১০.তেতৈতলা আল-আমিন মাদ্রাসার উন্নয়নে ২বার সরকারের অনুদানের ব্যবস্থা করা।

এ বিষয়ে ইউঃপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃরিটু প্রধান বলেন,৫ই জানুয়ারী ২০২২ ইং তেতৈতলা ১নং ওয়ার্ডের ভোটাররা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে,আমার নামের সাথে মেম্বার পদবীটি ব্যবহার করার সুযোগ দিয়েছেন,আজ ১বছর পূর্ণ হলো তাই দিনটি স্মরনীয় করে রাখতে সামাজিক দায়বদ্ধতা থেকে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে চাদর ও এক শত মানুষের মাঝে কম্বল বিতরন করেছি,সেই সাথে গত এক বছরে ১নং ওয়ার্ডকে মাদক মুক্ত ও ব্যক্তিগত উদ্যোগে এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছি,আগামীদিনেও এই কর্মকান্ড অব্যাহত থাকবে।