
স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা আইন শৃঙ্খালা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলা সভা কক্ষে আইন শৃঙ্খালা কমিটির সভা ও উপজেলা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আমিরুল ইসলাম, এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মহসিন চৌধুরী,গজারিয়া ইউঃপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি,বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান,গুয়াগাছিয়া ইউঃপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন,ইমামপুর ইউঃপি চেয়ারম্যান মোঃ হাফিজুজ্জামান খাঁন জিতু,হোসেন্দী ইউঃপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু,ভবেরচর ইউঃপি চেয়ারম্যান ইঞ্জিঃসাইদ মোহাম্মদ লিটন,টেংগারচর ইউঃপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, গজারিয়া প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ আরফিন,জেলা পরিষদ সদস্য মোঃসাইদুর রহমান খাঁন,গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃমুহিদুল ইসলামসহ বিভিন্ন আইন শৃঙখলা বাহিনী ও গজারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় শিক্ষা, মাদক, ইভটিজিং, শিশুশ্রম, সড়ক দুর্ঘটনা, পরিবহন থেকে চাঁদা নেওয়াসহ আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.