
স্টাফ রিপোর্টার:
দিনাজপুর চিরিরবন্দরে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার ফুলবাড়ি মহাসড়কের উচিতপুর মোড়ে এ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হেলপার নওগাঁ মহাদেবপুর থানার মহদেবপুর গ্রামের মৃত কামরুর হাসানের ছেলে মোঃ রাসেল (১৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ।স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে রাস্তা ঠিকমত দেখতে না পাওয়ায় ও চালকের ঘুম ঘুম ভাব থাকায় দিনাজপুর ছেড়ে আসা ধান বোঝাই একটি ট্রাকের ফুলবাড়ি মহাসড়কে উচিতপুর বাজারের মোড়ে ফুলবাড়ি থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ধান বোঝাই ট্রাকের হেলপার রাসেল নিহত হন। এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.