
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিশ গ্রাম (২০০ পুরিয়া) হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, ফরিদপুর সদর উপজেলার চর টেপাখোলা গোলাপদী মাতুব্বরের ডাঙ্গী এলাকার মৃত ছালাম বেপারীর ছেলে মো. রাজু বেপারী (২৫), মৃত অর্জুন বেপারীর ছেলে মো. রনি বেপারী (৪০) ও মো. হুমায়ন বেপারীর ছেলে মো. হাসান বেপারী (২৭)।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বুধবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড হামেদ মৃধার হাট এলাকায় তিন রাস্তার মোড় হতে ২০ গ্রাম হেরোইন (২০০ পুড়িয়া যাহার আনুমানিক মূল্য দুই লাখ টাকা) সহ ঐ ৩ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.