
নিউজ ডেস্ক :
গত মাসে হিথ্রো বিমানবন্দরে পাওয়া একটি প্যাকেজে ইউরেনিয়ামের সন্ধান মেলায় ষাটোর্ধ্ব একজনকে গ্রেপ্তার করেছে ব্রিটেনের পুলিশ৷
গত ২৯ ডিসেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ইউরেনিয়াম থাকতে পারে এমন সন্দেহে এক যাত্রীর একটি প্যাকেজ আটক করে পুলিশ৷ রোববার যুক্তরাজ্য মেট্রোপলিটন পুলিশ সেটিতে ইউরেনিয়াম ছিল বলে নিশ্চিত করেছে৷
প্যাকেজটির সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে উত্তর পশ্চিম ইংল্যান্ডের চেশা থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ তবে পরবর্তীতে তাকে এপ্রিল পর্যন্ত জামিনে মুক্তি দেয়া হয়৷
মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম কমান্ডের প্রধান রিচার্ড স্মিথ বলেন, ‘‘গ্রেপ্তার সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যা জেনেছি তার ভিত্তিতে বলা যায় এই ঘটনায় জনগণের জন্য সরাসরি হুমকি হতে পারে এমন কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি৷’’ তবে এ নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি৷
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান প্রথম এই খবর প্রকাশ করেছিল৷ তাদের তথ্য অনুযায়ী, প্যাকেজটি পাকিস্তান থেকে ওমান হয়ে ব্রিটেনে আসে৷
উল্লেখ্য বিদ্যুৎ উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণাসহ পারমাণবিক অস্ত্রের অন্যতম উপাদান হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়৷ এর মাত্রাতিরিক্ত বিকিরণ মানুষের ক্ষতির কারণ হতে পারে৷
খবর:রয়টার্স
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.