
নিউজ ডেস্ক :
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে মেট্রোরেলের ১৪তম চালান নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি হরিজন-৯।
জাহাজটিতে মেট্রোরেলের চারটি ইঞ্জিন, আটটি কোচ এবং ৮৮ প্যাকেজ মেশিনারি এবং বেশ কিছু ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে। এর আগে গত ২৭ ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ও ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। দুপুরের পর থেকে মেট্রোরেলের এ সব মালামাল খালাসের কাজ শুরু হয়েছে। খালাস হওয়া ইঞ্জিন ও অন্যান্য মালামাল বিশেষ নৌযানে করে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.