
স্টাফ রিপোর্টারঃ
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান জেলা শ্রেষ্ঠ হয়েছেন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাসিক সভায় তাঁকে এ স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করেছেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাএবং মাদক নির্মূল ও উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দে দক্ষতার সঙ্গে কাজ করায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, ‘শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। সাতকানিয়া ও লোহাগাড়া থানার আইনশৃঙ্খলাসহ জনগণের সার্বিক সেবা প্রদানের মূল্যায়নসরূপ এই পুরস্কার। আমি সকলের সহযোগিতা কামনা করছি। যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারি।
শিবলী নোমান সাতকানিয়া লোহাগাড়ায় যোগদানের পর থেকে আইনশৃংখলার আমূল পরিবর্তন হয়েছে যা দেশের শীর্ষ গনমাধ্যমে বেশ কয়েকবার ধারাবাহিক সংবাদ পরিবেশিত হয়েছিল। বিশেষ করে মাদকও চোরাচালান ওয়ারেন্ট তামিলে ভূমিকা রয়েছে প্রশংসনীয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.