
স্টাফ রিপোর্টারঃ
বুধবার (২৫ জানুয়ারি) লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাহমিনা আফরোজ শিউলী-এঁর আয়োজনে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খবরে প্রকাশ, তাহমিনা আফরোজ শিউলী-এঁর নেতৃত্বে মহেন্দ্রনগর ইউনিয়নের শতাধিক নারী নেত্রী জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরীফা কাদেরের হাত ধরে জাতীয় মহিলা পার্টিতে যোগদান করেন।
এসময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাপারমহেন্দ্রনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি মোজাম্মেল হক, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, সভাপতি অ্যাড. মোঃ নজরুল ইসলাম, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক মোঃ মহিউল ইসলাম, লালমনিরহাট মটর শ্রমিক পার্টির আহবায়ক মোঃ আছির উদ্দিন, জাতীয় মহিলা পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক মোছাঃ শামীমা নাসরিন সীমু, সদস্য সচিব মোছাঃ কাজী রুকসানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, তাহমিনা আফরোজ শিউলী-এঁর আগে বিএনপি'র রাজনীতি করতেন বলে জানা গেছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.