
ইমন ছিদ্দিকী,নিজস্ব প্রতিবেদকঃ
দিনমুজুর ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্যদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ হাসান এর বিরুদ্ধে। ভুক্তভোগী কাঁঠালিয়া ইউনিয়নের খাস কল্লাতপুর গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে কাজী ডালিম (৪৫) বলেন গত বুধবার (১ ফেব্রুয়ারি) এম এইচ মামুন নামক ফেইসবুক আইডিতে থাকা একটি পোস্ট শেয়ার করি। যার মধ্যে কাঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ হাসান, পিতা আলাল (সাং খাস কল্লাতপুর) সে সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, অসহায় মানুষের কাছ থেকে জন্মনিবন্ধন,বয়স্ক ভাতা, ১০ টাকা কেজি চাল এর কার্ড,প্রতিবন্ধী ভাতা সহ নানান সুবিধা দিবে বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলে উল্লেখ করে।
উক্ত ফেইসবুকের পোস্ট কে শেয়ার করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে ঢুকে আবু সাঈদ (৩০), বাবলু (২০) , উভয়ের পিতা আলাল ও মোঃ নয়ন (২০) (সর্ব সাং খাস কল্লাতপুর) দা,লাঠি,স্টেম দিয়ে আমাকে মারধর করে জখম করে।তারপর স্থানীয় লোকজন আসার পর আমাকে হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এর সহযোগীতায় আড়াইহাজার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ বিষয়ে মাধবদী থানায় একটি অভিযোগ করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কাজী ডালিম।

সরজমিনে ইউনিয়নের কাঁঠালিয়া কল্লাতপুর গ্রামে গিয়ে কয়েকজন প্রতিবন্ধী ও তাদের পরিবারের সঙ্গে কথা বললে জানা যায়, আবু সাঈদ রাজনৈতিক ক্ষমতা বলে সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল অসহায় মানুষদের জিম্মি করে নানান সুবিধার কথা বলে হাজার হাজার টাকা আত্মসাত করেছে।
একই গ্রামের শারীরিক প্রতিবন্ধী ফারুক বলেন ৮ মাস হলো আমাকে প্রতিবন্ধী কার্ড করে দিবে বলে টাকা নিয়েছে, কিন্তু আমি টাকা বা কার্ড কিছুই পাইনি। রাহেলার মেয়ে ছনিয়া বলেন আমাদের কাছ থেকে টাকা নিয়েছে এখনো আমরা কোন সুবিধা পাইনি।এমন অনেক পরিবার থেকে টাকা নিয়ে আজ অস্বীকার করছেন আওয়ামী নেতা আবু সাইদ হাসান।
প্রতিবন্ধী পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় ভাতার কার্ড করে দেওয়ার নামে সে প্রতারণা করেছে। কারও কারও কাছ থেকে কার্ড করে দেওয়ার বিনিময়ে টাকা হাতিয়ে নিয়েছে। বছর হয়ে গেল আজও তারা কোনো ভাতা পায়নি। স্থানীয় ইউপি সদস্য জনাব মজিদ মিয়া কে ঘটনার সত্যতা জানতে চাইলে ওনি বলেন আবু সাইদ হাসান এলাকার অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন বলে ওনি জানেন এবং ঘটনা সঠিক।
কাঁঠালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এবাদুল্লাহ কে উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে ওনি বলেন যদি সে অপরাধ করে থাকে তাহলে তার জবাব সে দিবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবাদুল্লাহ আরও বলেন চেয়ারম্যান এর নাম ভাঙ্গিয়ে দুর্নীতি ও অপকর্ম করছে বলে তাকে আমার পরিষদ থেকে তারিয়েই দিয়েছি। ভুক্তভোগী ডালিম বলেন আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে আবু সাইদ হাসান। আমি প্রশাসন ও মিডিয়ার কাছে সহযোগিতা ও আমার জীবনের নিরাপত্তা চাই।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.