
নিউজ ডেস্কঃ
২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ান ক্যাটাগরিতে ২য় পুরস্কার পেয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস্ লিমিটেড।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে মাসব্যাপী এই মেলার সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচিত শ্রেষ্ঠ প্যাভিলিয়ানগুলো প্রতিনিধিদের কাছে পুরস্কার তুলে দেন।
বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন হেড অব মার্কেটিং জোহেব আহমেদ।
প্যাভিলিয়ান ডিজাইনে আধুনিকতা ও নতুনত্বের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.