
স্টাফ রিপোর্টারঃ
পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে প্রেসক্লাবের পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক বি সরকার, রবিউল ইসলাম, ইমদাদুল হক, এমআর মন্টু, আলাউদ্দীন রাজা, জিএ রশীদ, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও বদিয়ার রহমান। মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে এফএমএ রাজ্জাক ও তার পরিবারের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.