ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ

এই শীতকালে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্টের সিমা নাই,তাই শীতের হাত থেকে বাঁচাতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করা হচ্ছে সারা বাংলাদেশে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সঠিকভাবে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের শুরু থেকেই কম্বল বিতরণ করে আসছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাইদা খানম ।সরেজমিনে দেখা মিলেছে শীতের শুরু থেকেই শাজাহানপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও ছিন্নমূল মানুষ বিশেষ করে বয়স্ক নারী ও পুরুষ তাদের মাঝে কম্বল বিতরণ করেন তারই ধারাবাহিকতায় গত রবিবার (৫ ফেব্রুয়ারী) উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর আশ্রয়ন প্রকল্পে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করেন তিনি।এ সময় তার সাথে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা এবং শাজাহানপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।