
নিউজ ডেস্কঃ
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ হতাহত হওয়ায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ ফ্রেব্রুয়ারি) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে।
শেখ হাসিনা তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে, এ ঘটনায় পৃথক বার্তায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.