
নিউজ ডেস্কঃ
অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৬ টাকা বাড়িয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির মূল্যের সঙ্গে সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২০ জানুয়ারি জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ গন্তব্যের জন্য প্রতি লিটার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে, গত বছরের সেপ্টেম্বরে জেট ফুয়েলের দাম ছিল প্রতি রিটার ১২৫ টাকা, অক্টোবরে ৫ টাকা বেড়ে হয় ১৩০ টাকা। পরে নভেম্বরে ৫ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়। এরপর ডিসেম্বরে আরও কমিয়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১২১ টাকা করা হয়েছিল।
মাত্র দুই বছর আগে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৬ টাকা। করোনাভাইরাসের মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ধারাবাহিকভাবে দাম বেড়ে ১৩০ টাকায় পৌঁছায়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.