ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

গলাচিপা পৌর সদরের রামনাবাদ নদীর সংযুক্ত গলাচিপা- উলানিয়া খালের গলাচিপা থানার সম্মুখে পানি নিষ্কাশনের সুবিধার্থে অত্যাধুনিক সুলিজ নির্মাণের স্থান পরিদর্শন করেন পটুয়াখালী -১১৩(৩) আসনের মাননীয় সংসদ সদস্য ও নৌ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব এসএম শাহজাদা(এমপি)। বুধবার বেলা ১০টায় সুলিজ নির্মাণের স্থান নির্ধারণে স্থানীয় ব্যবসায়ী, জনসাধারণের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও সার্ভে টিমসহ উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, পৌর মেয়র আহসানুল হক তুহিন,অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ শাহ আলম, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন প্রমুখ।সংসদ সদস্যের উপস্থিতিতে শত শত স্থানীয় জনতা ও আওয়ামী লীগ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভীড় জমায়। সরেজমিন পরিদর্শনকালে প্রধান অতিথি বলেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশের পশ্চাতপদ দক্ষিণাঞ্চলে যোগাযোগ, কৃষি ব্যবস্থাপনা সহ সকল ক্ষেত্রে আধুনিক রূপে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতে এই জনপথ একটি পর্যটক শহরের উন্নতি লাভ করবে। তাই যতটা সম্ভব মানুষের, ব্যবসায়ীদের ক্ষতি না করে উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য। পরে এমপি মহোদয় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম অফিসের শুভ উদ্বোধন করেন। ‌