
নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছায় ৫ দিন ব্যাপি চতুর্দশ খুলনা জেলা রোভার মুট শুরু হয়েছে। এ উপলক্ষে পাইকগাছা সরকারি কলেজ মাঠে তাবু স্থাপন সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হওয়া রোভার মুট ১৮ ফেব্রুয়ারি শনিবার সম্পন্ন হবে। ১৪ ফেব্রুয়ারি কর্মসূচির মধ্যে রয়েছে মুট কর্মকর্তাদের সমন্বয় সভা, রিপোর্টিং ও তাবু সাজানো, উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া, চ্যালেঞ্জ-৮ ভিশন ২০৪১ ও গ্যাজেট তৈরী। ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, সংগ্রহ ও প্রদর্শন, জানা অজানা, জীবন জীবনের জন্য, পি আর এস প্ল্যানিং, ক্যাম্প ফায়ার। ১৬ ফেব্রুয়ারি ইয়ুথ পার্লামেন্ট, অদম্য রোভারিং, সাব ক্যাম্প, ক্যাম্প ফায়ার। ১৭ ফেব্রুয়ারি অদম্য যাত্রা, প্রাক্তন রোভার পুনর্মিলনী, মহা তাঁবু জলসার মহড়া, মহা তাঁবু জলসা। ১৮ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠান। চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর মুট চীফ শিকদার রুহুল আমীন জানান, জেলার ৪২টি দল রোভার মুটে অংশগ্রহণ করবে। ৭৫জন কর্মকর্তা এবং ২৫জন স্বেচ্ছাসেবক সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম মেয়র সেলিম জাহাঙ্গীর ও ওসি জিয়াউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.