
স্টাফ রিপোর্টার:
শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।।উপজেলার কপিলমুনি বাজারে বিনোদ বিহারীর সম্পত্তি অবৈধ দখল উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।বুধবার সকালে বিনোদ বিহারী শিশু শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার আলী জোয়ারদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা প্রয়াত বিনোদ বিহারীর সম্পত্তিতে গড়ে ওঠা বিনোদ বিহারী শিশু নিকেতন, কপিলমুনি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান, আনসার ও ভিডিপি ক্লাব এর অবৈধ দখলদার উচ্ছেদের দাবি জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.