
বিনোদন ডেস্কঃ
বলি ইন্ড্রাস্ট্রির এ প্রজন্মের নায়ক কার্তিক আরিয়ান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার আসন্ন ছবির ‘শেহজাদা’র টাইটেল গান। আর মুক্তির পর থেকেই নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে গানটি।
টাইটেল গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম এবং এর সুর দিয়েছেন প্রীতম। এর আগে মুক্তি পেয়েছিল ছবিটির ট্রেলার, টিজার ও বেশ কয়েকটি গান।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে আগামী ‘শেহজাদা’র ছবির টাইটেল গানটি পোস্ট করেছেন কার্তিক। সেই সঙ্গে কয়েকটি গানের লাইনও লিখেছেন।
ক্যাপশনে লিখেছেন ‘ম্যায় যো আ গেয়া, ম্যায় অব না যাউঙ্গা, ম্যায় সব কা বান যাউঙ্গা শেহজাদা’।
ইতোমধ্যে ওই পোস্টের নিচে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘সোনি নিগমের কোনো তুলনা নেই। তিনি সত্যিই অসাধারণ একজন শিল্পী। আরেক নেটিজেন লিখেছেন, শেহজাদার টাইটেল ট্র্যাকটি খুবই ভালো লেগেছে। এটা কার্তিকের সবচেয়ে প্রশংসনীয় কাজ। অভিনেতার এক ভক্ত লিখেছেন, ‘কার্তিককে দারুণ মানিয়েছে এই গানের সঙ্গে।
প্রসঙ্গত, চলতি বছর ‘শেহজাদা’ ছাড়াও কার্তিককে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’, ‘আশিকি-৩’ এবং নাম ঠিক না হওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রে। অভিনেতার আসন্ন ছবিগুলোও দর্শকদের মন জয় করে নেবেন বলে আশা করছেন সবাই।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.