ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান-এর সভাপতিত্বে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, মোঃ ফরিদুল হক খান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২, নরসিংদী-৩ ও সংরক্ষিত নারী আসন-৩২৪ এর মাননীয় সংসদ সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির পিতার ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্নের কথা মনে করিয়ে দিয়ে সংবিধানে অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতির কথাটি উল্লেখ করেন। দেশের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্য সমুন্নত রাখতে দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত আন্তঃধর্মীয় সংলাপ বিস্তৃত করার আশ্বাস দেন তিনি। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যকার আন্তঃধর্মীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি। সভাপতি তাঁর বক্তব্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দকে তাদের নিজ নিজ অবস্থান হতে দায়িত্ব পালনের আহ্বান জানান। অন্যান্য বক্তারা ও ধর্মীয় নেতৃবৃন্দ তাঁদের নিজ ধর্মের আলোকে আন্তঃধর্মীয় সম্প্রীতির উদ্ধৃতি দিয়ে বক্তব্য উপস্থাপন করেন।