
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানের চরগুলগুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল বারেকের ছেলে ইয়াকুব মিয়ার সঙ্গে একই এলাকার নুরু মিয়ার ছেলে জয়নাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল এই দুই গ্রুপের টেঁটাযুদ্ধে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে ফালান মিয়া(৩০)নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ১৭ ফেব্রুয়ারী দুপুর ২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফালান মিয়াকে মৃত ঘোষণা করেন। তিনি চরগুলগুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চরগুলগুলিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ইয়াকুব মিয়ার সঙ্গে একই এলাকার নুরু মিয়ার ছেলে জয়নাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। বেলা ১২ টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ফালান মিয়াসহ ১২ জন আহত হয়। এর মধ্যে টেঁটাবিদ্ধ ফালান মিয়াকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.