সম্পাদক

মোঃ মোবারক হোসেন
স্টাফ রিপোর্টার:

“শেখ হাসিনার অঙ্গীকার,মাদকমুক্ত সমাজ গড়ার” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলার শিমুলিয়া গোল্ডেন ক্লাবের তত্বাবধানে মরহুম সুবেদার মেজর (অবঃ) মনসুর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় শিল্পমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মঈন ঝুটন এর পৃষ্ঠপোষকতায় লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবপুরের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা,শিল্পমন্ত্রীর একান্ত সচিব(যুগ্ম সচিব) আব্দুল ওয়াহেদ, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত,শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মান্জুরুল মজিদ মাহমুদ সাদী,জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না,শিবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার,মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন প্রমূখ।

ফুটবল টুর্নামেন্টে জয়নগর ইউনিয়ন ফুটবল একাদশ দল ১-০ গোলে সাধারচর ইউনিয়ন স্পোটিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।বিজয়ী দলকে প্রথম পুরস্কার ১লক্ষ টাকা ও রানার্সআপ দলকে ৩০হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে।