
নিউজ ডেস্ক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও দালালি করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়েছে। বাংলাদেশের মানুষ এখন সত্যিকারের উন্নয়ন চায়।
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে এখন বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হবে। আর এজন্য দেশবাসীর সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান।
এসময় বিশ্বে বাঙালি জাতিই ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় জীবন দিয়েছে বলে মন্তব্য করে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এই আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। স্বাধীনতা বিরোধীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে মুছে ফেলতে চেয়েছিল। তারাই আবার অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। তবে আওয়ামী লীগই বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছে।
সব ভাষাভাষী মানুষকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে সন্তানদের ঠিকভাবে মাতৃভাষা শেখানোর জন্য অভিভাবকদের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.