
নিউজ ডেস্ক:
বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হয়েছেন। সার্বিক পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্টের জন্য ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন।
পরীক্ষার ফল সম্পর্কে এই লিংক থেকে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া প্রার্থীদের টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.