
নিউজ ডেস্কঃ
ইতালির আকাশে উড়ন্ত অবস্থায় বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের এ ঘটনায় দুই বিমানের দুজন পাইলট নিহত হয়েছে। খবর এএফপির।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) রোমের উত্তর-পশ্চিম অঞ্চলে প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়ার সময় মাঝ আকাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিহত পাইলটদের পরিবার ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন।
সংঘর্ষে বিধ্বস্ত বিমান দুটি ছিল এক ইঞ্জিন বিশিষ্ট ইউ-২০৮ মডেলের। এগুলো পাইলটসহ চারজন যাত্রী বহন করতে পারে। এ ধরনের বিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.