
নিউজ ডেস্কঃ
আগামী রমজান মাসে বিমা অফিসের সময় পরিবর্তন হয়েছে। এই সূচির পরিবর্তন হবে আগামী ১ রমজান থেকে। এই দিন থেকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস। স্বাভাবিক সময় বিমা কোম্পানির অফিস চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট (দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত)।
রোববার (১৯ মার্চ) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। আইডিআরএর পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত চিঠি দেশের বিমা কোম্পানির প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়, রমজান মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে বিমা কোম্পানির অফিস নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.