ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে

২০২৩ সালের এস এস সি ৩১ তম এবং এস এস সি ভোকেশনাল শাখার ১৬ তম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুর রহিম মেম্বার -সভাপতি ও অন্যতম দাতা,প্রতিষ্ঠাতা,অত্র বিদ্যালয় এর সাবেক কাউন্সিলর নাসিক ১ নং ওয়ার্ড।

সঞ্চালনায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী,আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক শিফট ইনচার্জ জনাব এম এ মতিন।

নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আল হাজ্ব আনোয়ার ইসলাম,সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ ব্যাপারী,শ্রমিক নেতা মাসুদ রানা,হাজী সিরাজুলইসলাম,দুলাল মিয়া, শাহাবুদ্দিন,জালাল উদ্দিন।

দোয়া পরিচালা করেন বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ জসিমউদদীন।উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন বিদায়ের বিরহ ব্যাথায় এক বেদনা বিধূর পরিবেশের সৃষ্টি হয়।অনেক ছাত্র-ছাত্রীর চোখে অশ্রু পরিলক্ষিত হয়।