
স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্নুপুরে কৃষক সলিমের বসত বাড়ী ও গোয়ালঘরে আগুন লেগে ০৩টি গরু পুড়ে ছাই হয়েছে।ফায়ার সার্ভিস কে খবর দিলে ঘটনাস্থলে না পৌছায় পক্ষয়ক্ষতি বেশী হয়েছে বলে ভুক্তভোগী অভিযোগ করেন।
বুধবার (২২মার্চ)গভীর রাতে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন কর্নপুর মৌজার কুটির পাড় এলাকায় কৃষক সলিমের বাড়ীতে কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়।মুহুর্ত্যেই আগুন ছড়িয়ে পড়ায় ৪০ হাত টিনের বসত ঘর ও পাশে থাকা গোয়াল ঘর আগুনে সম্পূর্ন্য ভষ্মিহত হয়।এতে বসত ঘরের আসাবাব পত্র, ঘরে রাখা ধান,কাপড়, অল্প কিছু গচ্ছিত সোনার গয়না সহ গোয়াল ঘরে থাকা ০৩টি গরু পুরে মারা যায়।আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে সলিমের স্ত্রী সুর্য্য বানুর(৬০) মুখ ঝলসে যায়,আগুনে দগ্ধ সুর্য্য বানুকে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
কৃষক সলিম মিয়া অভিযোগ করে বলেন আগুন লাগার পর ৯৯৯ কল করে জরুরী সাহায্যের আবেদন করলে তারা ফায়ার সার্ভিসের সাথে সংযোগ করে দেন,ফায়ার সার্ভিসে দ্বায়িত্বরত ব্যাক্তি জানায় ০৫ মিনিটের মধ্যে গাড়ী ঘটনাস্থল পৌছাবে বলে জানায়,সমস্ত বাড়ী ঘর পুড়ে ছাই হয়ে গেলেও ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছায় নি,এজন্য ক্ষয় ক্ষতি বেশী হয়েছে অভিযোগ করেন ভুক্ত ভোগী ছলিম মিয়া, বসতবাড়ী পোষা গরু মিলে ০৫ লক্ষ টাকা ক্ষতি হবার কথা নিশ্চিত করেন তিনি।
মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকালে আগুনে পুড়ে যাওয়া বাড়ী পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমান দেখেন,এসময় ভুক্তভোগী সলিম মিয়া ও প্রতিবেশীরা অভিযোগ করে ফায়ার সার্ভিস না আসার বিষয়টি তাকে জানানো হয়।এবিষয়ে মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, ফায়ার সার্ভিস খবর পেয়ে কেন আসেনি বিষয়টি আমরা অভিযোগ পেয়েছি, কারন জানতে যোগাযোগ করা হবে ফায়ার সার্ভিসের সাথে বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করা হবে।
ফায়ার সার্ভিস লালমনিরহাট ষ্টেশনের সাথে যোগাযোগ করা হলে উপ পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, আমি বিষয়টি জেনে আপনাকে বলছি,পরবর্তীতে তিনি ফোনে জানান ৯৯৯ জরুরী সেবায় সুজন বাদশা আগুন লাগার খবর দেন,পরবর্তীতে ফায়ার সার্ভিস কে ফোনে আগুন নিভে যাবার কথা বলায় ফায়ার সার্ভিসের গাড়ী ভাটিবাড়ী থেকে রিটার্ন আসে।
বিষয়টি নিশ্চিত হতে সুজন বাদশা কে ফোন করা হলে তিনি বলেন আমার ফোন গতরাতে বন্ধ ছিল এবং এই ধরনের কথা কাউকে ফোন করে আমি বলিনি।সুজন বাদশা অভিযোগ করে এই প্রতিবেদক কে বলেন এই কথা যদি কেউ ফোন করে বলে থাকে তারপরেও তাদের দ্বায়িত্ব ঘটনাস্থলে সরেজমিনে আসা এবং ক্ষয়ক্ষতি নিরুপন করা।ফায়ার সার্ভিস যেটা ব্যাখ্যাই দিক এখানে তাদের গাফলতি ছিল ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.