ওমর ফারুক
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় এক ব্যাক্তিকে একাধিকবার টিসিবির পণ্য বিতরনের প্রতিবাদ করায় এক ব্যাক্তির উপর হামলা। এতে আহত হয়েছে ইউনুস নামে এক যুবক।
২৮ মার্চ মঙ্গলবার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার হাই স্কুল মাঠ সংলগ্ন নদীর ঘাটে টিসিবির পণ্য বিক্রয়ের সময় এক ব্যাক্তি ক্ষমতার জ্বোরে একাধিক বার পন্য ক্রয় কালে প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় সুলতান বেপারীর পুত্র মোঃ ইউনুসকে ইট দিয়ে মাথায় রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বানারীপাড়া থানায় হামেদ হাওলাদারের পুত্র মোঃ বাদল(৪৩) ও মিজান(৩৮), মোঃ গিয়াসউদ্দিনের পুত্র আমিনুল(৪০),খালেক সিকদারের পুত্র জুয়েল(৪৫) সহ আরো অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে বানারীপাড়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীর বক্তব্য মতে জানাগেছে, গত ২৮ মার্চ মঙ্গলবার ৭০৬ জন কার্ডধারি টিসিবির পণ্য নেওয়ার জন্য আসেন। এ সময় কার্ডধারী ও আসামি বাদল কার্ড দিয়ে পন্য ক্রয় করে পরবর্তীতে আবারও ভোটা আইডি কার্ডের মাধ্যমে জোড়পূর্বক টিসিবির পণ্য নিতে চাইলে স্থানীয়রা ও ইউপি সদস্য’রা বাঁধা দিলে দলবদ্ধ হয়ে আসামিরা ক্ষিপ্ত হয়। এ সময় ভিকটিম ইউনুসের উপর জোট বেধে চড়াও হয়ে আউয়ার হাইস্কুল সংলগ্ন মাঠের দিকে ধরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় । পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু অবস্থায় ভর্তি করায়
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঐসময়ে উপস্থিত থাকা টিসিবির ডিলার মোঃ নাজমুল হুদা বলেন, আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে এই হামলা করে বলে জানান।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদুল আলম চৌধুরী জানান,এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

