
স্টাফ রিপোর্টার:
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের কালিহালা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্ত্রাসী কায়দায় বসত ভিটায় মাটি কাটা ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিহালা গ্রামের মৃত মীর হোসেনের পুত্র মোঃ মিলন মিয়া (৪০) এর বসত ভিটায় কয়ড়াখালী গ্রামের ইমান আলী, ইউনুস আলী ও ইদ্রিস আলীগণেরা গভীর রাতে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, মিলন মিয়া পৈত্রিক সুত্রে পাওয়া .৬৮ শতাংশ জমিতে পরিবার নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলেন। তার তফসিল ভুক্ত জমিতে গত ২৮/৩/২৩ইং তারিখে বেআইনি ভাবে জোর পূর্বক ইমান আলীগণেরা প্রবেশ করিয়া মাটিকাটা শুরু করিলে, মিলন মিয়া নিরুপায় হয়ে আদালতের স্বরনাপূণ্য হলে আদালত তাৎক্ষণিক ১৪৫ ধারা জারি করে স্ব স্ব অবস্থানে উভয় পক্ষ অবস্থান করার জন্য।
কিন্তু আদালতের রায় অমান্য করে ইমান আলীগণেরা গতরাত শুক্রবার আনুমানিক ২টার দিকে সন্ত্রাসী কায়দায় মিলন মিয়ার বসত বাড়িতে আগুন দেয়। আগুনের উত্তাপ দেখে আশেপাশের লোকজনের চিৎকার কান্নাকাটি শুনে আমরা জেগে ওঠে দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন দেওয়ার বিষয়টি শনিবার দুপুরে কলমাকান্দা থানা পুলিশকে অভিযোগ আকারে জানান মিলন মিয়ার ভগ্নীপতি মোঃ মুসলিম উদ্দিন।।
এদিকে অভিযোগের সত্যতা জানতে চাইলে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, অভিযোগ পেয়েছি,তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.