
বিনোদন ডেস্কঃ
পশ্চিমবঙ্গের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন এই নায়িকা। তার অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
রোববার (২ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অসুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন ঋত্বিকা। ওই পোস্টে তিনি লেখেন, ‘আবহাওয়া পরিবর্তনের জেরে বেশ কিছুদিন ধরেই শরীরটা ঠিক নেই আমার।
গেল সপ্তাহ থেকেই বুকে কফ জমেছে, সঙ্গে কাশি এবং শারীরিক দুর্বলতা রয়েছে। হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখিয়েছি। চেকআপ করে বললেন, ইনফেকশন হয়েছে।’
বর্তমানে কেমন আছেন, সেটাও উল্লেখ করে অভিনেত্রী লেখেন, চিকিৎসক প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। মেডিসিন খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন ঋত্বিকা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান তিনি।
শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখেন ঋত্বিকা। ২০১২ সালে ‘১০০% লাভ’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ের সফর শুরু করেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন ঋত্বিকা। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.