ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
পাবনা আমিনপুর থানাধীন নয়াবাড়ি গ্রামে একই রাতে দুই বাড়ীতে চুরি হয়। এতে প্রায় আনুমানিক আড়াই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা যায়।
রবিবার গভীর রাতে নয়াবাড়ি গ্রামে প্রতিষ্ঠিত সালেহা বেগম মেমোরিয়াল ইন্টান্যাশল স্কুল ও কাশিনাথপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অফিস রুমের তালা ভেঙে সিসি টিভি ক্যামেরা মনিটর ডিভাইস এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সালমা আক্তার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমিনপুর থানা পুলিশ। একই রাতে পাশের বাড়ী নজরুল ইসলামের বসত বাড়ীর রান্না ঘরের গ্রিল ভেঙে মোবাইল ফোন সর্ণালংকারসহ আনুমানিক প্রায় ২লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা যায়। উভয় ঘটনায় ভুক্তভোগীরা আমিনপুর থানায় লিখিত অভিযোগ করবে বলে জানা যায়। এদিকে উক্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। সেই সাথে সুস্ঠ তদন্ত সাপেক্ষে চোর সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

