
নিউজ ডেস্কঃ
শিল্প মন্ত্রণালয় থেকে ভবিষ্যতে আর কোনো জমি লিজ দেওয়া না হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার (২ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল, ২০২২ এবং ‘বাংলাদেশ শিল্প-নকশা বিল, ২০২২ কমিটিতে পরীক্ষা করা হয়। বিল দুটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সংশোধিত আকারে পাশের উদ্দেশ্যে জাতীয় সংসদে উত্থাপনের জন্য কমিটি সর্বসম্মতভাবে সুপারিশ করে।
কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মেহাম্মদ সাহিদুজ্জামান এবং কাজিম উদ্দিন আহম্মেদ বৈঠকে অংশ গ্রহণ করেন।
বৈঠকে বিএসটিআই কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প কাজের অগ্রগতি এবং অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সাল নাগাদ ম্যানুফ্যাকচারিং খাতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.