
স্টাফ রিপোর্টারঃ
লাখাইয়ে বুল্লা ইউনিয়ন এর গোপালপুর হাওরের ৫ বিঘা জমির উঠতি বোরো ধানে রাতের আঁধারে কে বা কারা কীটনাশক ছিটিয়ে তা জ্বালিয়ে দিয়েছে।
জমির মালিক উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রাম এর শাহ দুলাল মিয়ার পুত্র শাহ হিমু মিয়া জানান গতকাল সোমবার লোকমুখে সংবাদ পেয়ে আমাদের গোপালপুর হাওরের বোরোধানের জমিতে যাই।জমিতে দেখা যায় কীটনাশক ছিটানোর আলামত এবং এতে জমির উঠতি বোরো ধান মরে যাচ্ছে। আরোও লক্ষ্য করা যায় আমার এ জমি ব্যতীত আর কোরো জমিতে এমনটা দেখা যায় নাই।
এতে আমাদের পরিবারের অপূরনীয় ক্ষতি হয়েছে। এ জমি ব্যতীত আর কোরো জমিও আমাদের নেই। এতে প্রায় ১-১.৫ শত মন ধানের ক্ষতি হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.