
বিনোদন ডেস্কঃ
রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবেরের। মাত্র ২৫ বছর বয়সেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেত্রী।
রোববার (২৬ মার্চ) ভারতের বারাণসীর হোটেল রুম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবির শুটিংয়ে বারাণসী হাজির হয়েছিলেন তিনি, তার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ইন্ডাস্ট্রিতে। এর মাঝেই সামনে এলো নায়িকার মৃত্যুর কয়েকঘণ্টা আগের সিসিটিভি ফুটেজ।
পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন আকাঙ্ক্ষা। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে থেকে কেন এমন সিদ্ধান্ত নেবেন অভিনেত্রী? বিশ্বাসই হচ্ছে না ভক্তদের। এর মাঝেই হোটেলের যে সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে, সেখানে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। ফুটেজে দেখা যায়, লিফট নয় হোটেলের সিঁড়ি বেয়ে উপরে উঠছেন নায়িকা।
এরপর ওই ব্যক্তির হাতে আকাঙ্ক্ষার ব্যাগ দেখা যায়, সেখান থেকে চাবি খুঁজছিলেন অভিনেত্রী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম সন্দীপ সিং। আকাঙ্ক্ষাকে হোটেল রুমে শুধু ছাড়তেই আসেননি সন্দীপ, মিনিট ১৫-২০ সময়ও কাটান তিনি। সেই বন্ধ দরজার পিছনে কী ঘটেছিল? সেই রহস্যজট সমাধানে পুলিশ। সেই সময় এক বার্থ ডে পার্টিতে যোগ দিয়ে হোটেলরুমে ফিরছিলেন তিনি।
রাত দেড়টার কিছু সময় পর হোটেলের বাইরে আসেন সন্দীপ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। যদিও কেন কাঁদছিলেন আকাঙ্ক্ষা তা রহস্যই রয়ে গিয়েছে। সন্দীপ সিংই জীবিত অবস্থায় শেষবার আকাঙ্ক্ষাকে দেখেন। পরদিন সকালে শুটিংয়ের জন্য তৈরি হতে নায়িকাকে ডাক দিতে যান মেকআপ আর্টিস্ট। অনেক হাঁকডাকের পরও সাড়াশব্দ না মিললে ‘মাস্টার কী’ দিয়ে খোলা হয় হোটেলরুমের দরজা, তখনই নায়িকার লাশ উদ্ধার হয়।
ভোজপুরি গায়ক-অভিনেতা সমর সিংয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন আকাঙ্ক্ষা। সমরের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেত্রীর মা। আকাঙ্ক্ষার পরিবারের অভিযোগ সমর তাদের মেয়ের থেকে ৫ কোটি রুপি ধার নিয়েছিলেন, কিন্তু ফেরত চাইলে মিলছিল হুমকি। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই পুলিশি জেরার মুখে পড়েছেন সমর সিং।
ভারতের মির্জাপুরে ১৯৯৭ সালে জন্ম নেন আকাঙ্ক্ষা। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন এই অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও শেয়ার করেছিলেন তিনি।
প্রসঙ্গত, ‘মেরি জং মেরা ফয়সলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন আকাঙ্ক্ষা অভিনেত্রীর। এরপর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি টু’এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.