
নিউজ ডেস্কঃ
এ সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। আসন্ন ঈদের জন্য নির্মিত একটি নাটকে ফের জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা।
‘চাঁদের গায়ে চাঁদ’ নামের নাটকটি নির্মাণ করেছেন এস আর মজমুদার। এটি রচনা করেছেন ফেরদৌস হাসান।
রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ করেছেন তারা। এর আগেও বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয়-মাহি। সেই নাটকগুলোতেও তারা বেশ প্রশংসা কুড়িয়েছেন দর্শকদের।
এ প্রসঙ্গে মাহি বলেন, নিলয় ভাইয়ের সঙ্গে এর আগেও আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি। সেগুলো দর্শকের ভীষণ ভালো লেগেছে। আশা করছি আমাদের নতুন নাটকটিও দর্শকদের ভালো লাগবে।
নিলয় আলমগীর বলেন, ফেরদৌস হাসান রানা ভাইয়ের গল্প, তাই বেশ আগ্রহ নিয়ে অভিনয় করেছি আমি। বরাবরই সহজভাবে গল্প বলার চেষ্টা করেন রানা ভাই। এটি কমেডি ঘরানার একটি নাটক।
তিনি আরও বলেন, বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করার করেছেন নির্মাতা। আর মাহি ন্যাচারাল অ্যাকিক্টং করে। আগেও তার সঙ্গে কাজ করেছি। আশা করছি, নাটকটিও দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।
প্রসঙ্গত, নিলয়-মাহি অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে, ‘এক সাথে’, ‘ভুল করেছি প্রেম করেছি’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘সাইড ক্যারেক্টার’, ‘ক্যাপ’, ‘পেইনফুল গার্লফ্রেন্ড’, ‘মাস্তান নাম্বার ওয়ান’, ‘কানার হাটবাজার’। নাটকটি ঈদ উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.