
বিনোদন ডেস্কঃ
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত পুরো দেশ। সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধুই আহাজারি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ শোবিজ অঙ্গনও। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে তাদের শোকবার্তা ও প্রার্থনা।
এবার সেই তালিকায় নাম উঠল সংগীতশিল্পী তাহসান খানের। তবে একটু ভিন্নভাবে। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক লাখ টাকা দিয়ে লুঙ্গি কিনেছেন।
বিষয়টি সামাজিকমাধ্যমে জানানো হয়েছে বিদ্যানন্দের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সেখানে লেখা হয়েছে, ‘লুঙ্গির দাম এক লাখ টাকা! জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।’
এরপর লেখা হয়েছে, ‘বঙ্গবাজারের কাপড়ে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারব না? নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।’
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। তার পোড়া কাপড়গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ তুলে দিতে চায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে। তাদের এই উদ্যোগে সমর্থন দিতেই এক লাখ টাকায় লুঙ্গি কিনেছেন তাহসান। বিষয়টি তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার দিয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.